ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ

জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজসহ বাংলাদেশ কোস্ট গার্ডের মোট পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে একটি জাহাজের নাম ছিল ‘জয় বাংলা’। বাকি চারটি জাহাজের নাম ছিল জাতীয় চার নেতার নামে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের পুরোনো নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। বিসিজিএস সৈয়দ নজরুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিসিজিএস ফিরোজ কবীর। বিসিজিএস তাজউদ্দীনের নতুন নাম হয়েছে বিসিজিএস নুরুল ইসলাম।


এ ছাড়া বিসিজিএস মনসুর আলীর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিসিজিএস এম হুমায়ুন কবীর এবং বিসিজিএস কামারুজ্জামানের নতুন নাম নির্ধারণ করা হয়েছে বিসিজিএস আশরাফ সিদ্দিকী।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑